সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

বিপুল ক্ষতির মুখে আইসিসি

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬১ বার

বিশ্বকাপের আগেই খারাপ খবর আন্তর্জাতিক ক্রিকেটের পরিচালনাকারী সংস্থা আইসিসির কাছে। সংস্থার তরফে জানানো হয়েছে, গত অর্থবর্ষে তাদের লাভের পরিমাণ অনেকটাই কমেছে। অন্য দিকে, বেড়েছে প্রতিযোগিতা আয়োজন করার দায়িত্ব। ফলে আয় এবং ব্যয়ের মধ্যে ফারাক খুব বেশি থাকছে না। এর প্রভাব পড়বে ক্রিকেট খেলা দেশগুলোর উপরেও। কারণ, প্রতিটি সদস্য দেশই আইসিসির লভ্যাংশের একাংশ পায়।

আইসিসি-র তরফে জানানো হয়েছে, গত অর্থবর্ষে (যা শেষ হয়েছে ২০২২-এর ৩১ ডিসেম্বর) তাদের আয় হয়েছে ২০৮ মিলিয়ন ডলার। লাভ কমেছে ৩৬ শতাংশ। তার আগের অর্থবর্ষে আইসিসির আয় ছিল ২৭০২ কোটি রুপি। সর্বমোট লাভও সাত শতাংশ কমে হয়েছে ৩৫৮১ কোটি রুপি।

আইসিসি-র প্রধান আয় হচ্ছে সম্প্রচার স্বত্ব এবং স্পনসরশিপ থেকে। সম্প্রতি একটি তথ্য অনুযায়ী, তাদের লাভের ৮০ শতাংশ আসে ভারতীয় বাজার থেকে। তাই লভ্যাংশের বেশিটাও পায় ভারতই। গত বছর ডিজনি ২৪, ৮৭১ কোটি রুপিতে আগামী পাঁচ বছর ভারতীয় উপমহাদেশে আইসিসির সব প্রতিযোগিতা দেখানোর স্বত্ব কিনে নিয়েছে। তাতেও ক্ষতি হয়েছে আইসিসির।

তবে এক দিনের ক্রিকেট বিশ্বকাপকে ঘিরে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে আইসিসি। একে তো এই বিশ্বকাপ হচ্ছে ভারতে, যেখান থেকে আইসিসি-র আয় সবচেয়ে বেশি। তার উপর বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতা ঘিরে মানুষের আগ্রহও বেশি থাকে। ফলে স্পনসরশিপ থেকেও প্রচুর অর্থ আসতে পারে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com