রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

প্রিয়াঙ্কার কাছেই নিককে বিয়ের ইচ্ছা প্রকাশ অনুরাগীর, পাল্টা জবাব অভিনেত্রীর

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০১ বার

মাত্র দুমাসের পরিচয়ে আমেরিকান পপ তারকা নিক জোনাসকে বিয়ের সিদ্ধান্ত নেন প্রিয়াঙ্কা চোপড়া। ২০১৮ সালের ১ ডিসেম্বর বিয়ে হয় তাদের। প্রায় পাঁচ বছরের দাম্পত্য জীবন তাদের।

লস অ্যাঞ্জেলেসে সংসার পেতেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। গত বছর সারোগেসির মাধ্যমে মা হয়েছেন তিনি। ব্যক্তিগত জীবন ও কাজের জগৎ, দুই দিকই সমান দক্ষতায় সামলাচ্ছেন। হলিউডের অন্যতম দামি ওয়েব সিরিজের মুখ্য চরিত্র তিনি।

‘সিটাডেল’ সিরিজে কাজ করেছেন মার্ভেল-খ্যাত রুশো ব্রাদার্সের সঙ্গে। সব মিলিয়ে এই মুহূর্তে সাফল্যের শিখরে রয়েছেন প্রিয়াঙ্কা।

গত আগস্ট মাস থেকে আমেরিকায় ট্যুরে বেরিয়েছেন ‘জোনাস ব্রাদার্স’। আপাতত সেই দ্য ট্যুরেই ব্যস্ত রয়েছেন জোনাস পরিবারের তিন ভাই। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের ডজার স্টেডিয়ামে নিকের অনুষ্ঠানে হাজির হন প্রিয়াঙ্কা।

প্রিয়াঙ্কার নতুন সিরিজে কিংবা ছবির প্রিমিয়ারে যেমন স্ত্রীকে সঙ্গ দিতে দেখা যায় নিককে, তেমনই প্রিয়াঙ্কাও হাজির থাকেন স্বামীর অনুষ্ঠানে। সেখানেই নিকের এক অনুরাগী প্রিয়াঙ্কাকে দেখামাত্রই বলেন, ‘তুমি কি জানো, আমি নিককে বিয়ে করতে চাইতাম? তবে আমি খুশি, তুমি নিককে বিয়ে করেছ।’

পাল্টা জবাবে অভিনেত্রী বলেন, ‘আমিও ভীষণ খুশি যে আমি ওকে বিয়ে করেছি।’

এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, নিকের মধ্যে নিজের প্রয়াত বাবার ছাপ দেখেন তিনি। তার বাবা কোনো দিন তার মায়ের সাফল্যে হীনম্মন্যতায় ভোগেননি। বরং বরাবর উৎসাহই দিয়েছেন পেশায় চিকিৎসক স্ত্রী মধু মালতী চোপড়াকে।

প্রিয়াঙ্কা বলেন, আমার মা যখন প্রাইভেট প্র্যাকটিস শুরু করেন, তখন তিনি বাবার চেয়ে অনেক বেশি রোজগার করতেন। বাবা কখনো তাতে বাধা দেননি। বরং বাবা বলতেন, সব উপার্জন তো ঘরেই আসছে! নিকের মধ্যেও আমি এই গুণটা দেখি। আমার সাফল্যে ও হীনম্মন্যতায় ভোগে না। বরং আমার সাফল্যে আমার চেয়েও ওর উৎসাহ কয়েকগুণ বেশি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com