বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

রাজধানীতে আজ বিএনপি ও আ’লীগের সমাবেশ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৮ বার

আজ শুক্রবার রাজধানীতে প্রধান রাজনৈতিক দল বিএনপি ও আওয়ামী লীগ সমাবেশ করবে। বিএনপি নয়াপল্টনে ও আওয়ামী বঙ্গবন্ধু এভিনিউতে পৃথক সমাবেশ করবে। বিকেল ৩টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের সমাবেশের ঘোষণা দেয়া হয় গতকাল বৃহস্পতিবার সকালে। অন্যদিকে বিএনপি আগেই শুক্রবার নয়াপল্টনে সমাবেশের ডাক দেয়।

সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। গতকাল সকালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক মো: রিয়াজ উদ্দিন রিয়াজ এক সংবাদ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।
শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফীর সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক মো: হুমায়ুন কবির। সমাবেশে দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন বলেও জানান তিনি।

এর আগে ‘বিএনপি গণগ্রেফতার, নেতাকর্মীদের নির্যাতনের প্রতিবাদ, সরকারের পদত্যাগ ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে শুক্রবার সমাবেশের ডাক দেয়। বেলা ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির পাশাপাশি যুগপৎ আন্দোলনে থাকা সমমনা দলগুলোও সমাবেশ করবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতারা ও অঙ্গ-সংগঠনের নেতারা সমাবেশে বক্তব্য রাখবেন । সভাপতিত্ব করবেন মহানগরী দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com