শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১২ বার

রাজধানীর যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো: রনি (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রনি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জজ মিয়ার ছেলে। তিনি পরিবারের সাথে রাজধানীর সবুজবাগের সবুজকানন এলাকার বাসায় ভাড়া থাকতেন। রনি শাহজাহানপুর রেলওয়ে স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী।

নিহতের খালাত ভাই ইয়াসিন হোসেন জানান, ভোরের দিকে রনি তার বন্ধুদের নিয়ে কয়েকটি মোটরসাইকেলসহ মাওয়া ঘুরতে গিয়েছিল। সেখান থেকে ঢাকায় ফেরার পথে মেয়র হানিফ ফ্লাইওভারে রনির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সাথে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com