রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ইলন মাস্কের সঙ্গে ‘পরকীয়া’, স্ত্রীকে ডিভোর্স গুগল সহপ্রতিষ্ঠাতার

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৮ বার

সার্চ ইঞ্জিন গুগলের সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন তার স্ত্রী নিকোল শানাহানের সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন। মার্কিন সংবাদমাধ্যম পেজ সিক্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইলেকট্রিক গাড়ি নির্মাতা ও প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী তথা বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ইলন মাস্কের সঙ্গে নিকোল শানাহানের সম্পর্ক আছে-এমন খবর চাউর হওয়ার পরেই তাদের বিবাহবিচ্ছেদ হয়েছে।

বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের গত ২৬ মে এই দম্পতির বিচ্ছেদ হয়। আদালতের নথির ভিত্তিতে জানা যায়, ২০১৫ সালে ব্রিন ও শানাহানের দেখা হয়। এরপর ২০১৮ সালের ১১ নভেম্বর তাদের বিয়ে হয়। দুই সপ্তাহ পরেই ব্রিন এবং শানাহানের ঘরে মেয়ে সন্তানের জন্ম হয়।

পেশায় আইনজীবী ও শিল্প উদ্যোক্তা নিকোল শানাহান ও ব্রিন ২০২১ সাল থেকেই আলাদা থাকা শুরু করেন। এরপর ২০২২ সালে বিচ্ছেদের আবেদন করেন ব্রিন।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, স্ত্রীর সঙ্গে ইলন মাস্কের সম্পর্ক থাকার অভিযোগে বিবাহবিচ্ছেদের আবেদন করেন ব্রিন। ইলন মাস্কের সঙ্গে ব্রিনের কয়েক বছরের বন্ধুত্বের সম্পর্ক। তবে ইলন মাস্ক ও শানাহান দুইজনেই তাদের মধ্যে সম্পর্কের কথা অস্বীকার করেছেন।

২০২২ সালের ২৫ জুলাই এ নিয়ে এক পোস্টে ইলন মাস্ক লিখেছিলেন, সের্গেই এবং আমি বন্ধু। গতরাতেই আমরা পার্টিতে ছিলাম। গত তিন বছরে নিকোলের সঙ্গে আমার মাত্র দুইবার দেখা হয়েছে। দুইবারই ছিল অনেক লোক। আমাদের দুইজনের মধ্যে প্রণয়ঘটিত কোনো সম্পর্ক নেই।

ইলন মাস্কের সঙ্গে সম্পর্কের অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেছেন শানাহান। তিনি জোর দিয়ে বলেছেন, ইলন মাস্ক তার বন্ধুর থেকে বেশি কিছু নন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com