রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

শাহরুখের গালে চুমু দীপিকার, হিংসায় পুড়ছে রণবীর

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৩ বার

বড় পর্দায় একসঙ্গে শাহরুখ-দীপিকা জুটি মানেই সিনেমা সুপারহিট। অতীতে সেই দৃষ্টান্ত তারা রেখেছেন। ‘ওম শান্তি ওম’ থেকে শুরু, তার পর ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’ কিংবা ‘পাঠান’। সব সিনেমাতেই শাহরুখ-দীপিকার ম্যাজিক চোখে পড়ার মত। সদ্য মুক্তি পেয়েছে শাহরুখের ‘জওয়ান’। এই সিনেমাতেও একটি বিশেষ চরিত্রে দেখা গিয়েছে অভিনেত্রীকে। শাহরুখের নাকি ‘লাকি চার্ম’ দীপিকা। যদিও অভিনেত্রীর কথায়, তিনি শাহরুখকে না বলতে পারেন না। এই মুহূর্তে ‘জওয়ান’ ঝড় চলছে। মাত্র ৮ দিনেই ৪০০ কোটি টাকার ব্যবসা করেছে এই সিনেমা। অ্যাটলি কুমার পরিচালিত এই সিনেমা যে ব্লকবাস্টার তা মুক্তির তিন দিনের মাথায় স্পষ্ট হয়ে যায়।

এদিকে শুক্রবার ছিল ‘জওয়ান’ এর সাকসেস পার্টি। মুম্বাইয়ের যশরাজ স্টুডিওতে সাংবাদিকদের মুখোমুখি হলেন শাহরুখ খান। সেখানেই বাদশার গালে চুমু দিয়ে সবাইকে চমকে দিলেন দীপিকা। আর সেই ছবি দেখামাত্রই মন্তব্য অভিনেত্রীর স্বামী রণবীর সিংয়ের।

বলিউডের অন্যতম চর্চিত জুটি দীপিকা-রণবীর। বরাবরই অভিনেত্রীর প্রেমে গদগদ হয়ে থাকেন অভিনেতা। যদিও মাঝে তাদের বিচ্ছেদের গুঞ্জন উঠেছিল, তবে ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ মুক্তির পর সে সব সন্দেহকে তুড়ি মেরে উড়িয়ে দেন দীপিকা। এবার ‘জওয়ান’ এ শাহরুখের সাফল্যে বেশ খুশি দীপিকা।

অভিনেতার সঙ্গে এমন আদুরে ছবি দেখে রণবীর সিং লেখেন, ‘ইশক মে দিল বনা হ্যায়, ইশক মে দিল ফনাহ হ্যায়।’

শাহরুখের ‘জওয়ান’ সিনেমার ‘চল্লেয়া’ গানের প্রথম দুটি লাইন উদ্ধৃতি করলেন রণবীর। বাস্তবে রণবীর ও দীপিকা তাদের সম্পর্ক নিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী। তাই দীপিকার নায়কদের চুম্বনের বিষয় নিয়ে তেমন কোনও জ্বালা নেই রণবীরের। ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়েও যথেষ্ট পেশাদার তারা দু’জনেই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com