সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

সিরাজের এক ওভারে ৪ উইকেট, ধ্বংসস্তূপে শ্রীলংকা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৬ বার

এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও শ্রীলংকা। যেখানে টসের পরই বৃষ্টি নামে, অবশেষে প্রায় আধাঘণ্টা পর বৃষ্টি থামলে খেলা শুরু হয়। ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় লংকানরা। তবে লংকানদের ওপর ধ্বংসযজ্ঞ চলে চতুর্থ ওভারে। ওই ওভারে ৪ লংকান ব্যাটারকে ফিরিয়ে দেন পেসার মোহাম্মদ সিরাজ।ষষ্ঠ ওভারে নেন আরও এক উইকেট।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভার শেষে শ্রীলংকার রান ৬ উইকেট হারিয়ে ৩১।

এদিন জাসপ্রিত বুমরার করা প্রথম ওভারের তৃতীয় বলে উইকেটরক্ষককে ক্যাচ দেন কুশল পেরেরা। দ্বিতীয় ও তৃতীয় ওভার উইকেটশূন্য অবস্থায় কাটিয়ে দিলেও তোপে পড়ে চতুর্থ ওভারে। সিরাজের করা ওভারের প্রথম বলেই রবীন্দ্র জাদেজার দুর্দান্ত ক্যাচে ফেরেন ওপেনার পাথুম নিশাঙ্কা। তৃতীয় বলে আবারও সিরাজ আগ্রাসন। এলবিডাব্লিউয়ের আবেদনে সাড়া দিতে দেরি করেননি আম্পায়ার। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি সাদিরা সামারাবিক্রামা।

তার পরের বলে আবারও সিরাজের আঘাত। ইশান কিশানের বলে চারিথ আসালঙ্কা ধরা পড়লে হ্যাটট্রিক সম্ভাবনা জাগে। তবে পঞ্চম বলে ধনাঞ্জয়া ডি সিলভা চার মেরে দিলে সেই সম্ভাবনা ভেস্তে যায়। তবে হ্যাটট্রিক না হলেও লংকান ইনিংসের ধস অব্যাহত রাখেন সিরাজ। ওভারের শেষ বলে উইকেটের পেছনে লোকেশ রাহুলকে ক্যাচ দিয়ে ফেরেন ধনাঞ্জায়া। ষষ্ঠ ওভারে লংকান অধিনায়ক দাসুন শানাকাকে সরাসরি বোল্ড করেন সিরাজ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com