শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

নাটোরে বিএনপির কর্মী বোঝাই মাইক্রোবাসে দুর্বৃত্তের আগুন

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৭ বার

নাটোর থেকে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি ‘তারুণ্যের রোড মার্চ’ এ অংশগ্রহণ করতে যাওয়া একটি মাইক্রোবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ রবিবার সকাল সাড়ে ১০টায় নাটোর-বগুড়া মহাসড়কের ডাল সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন জানান, বিএনপির রোর্ড মার্চ সফল করার লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকা থেকে নেতা কর্মীরা গাড়ী নিয়ে বের হয়। এ সময় দিঘাপতিয়া ইউনিয়নের ডাল সড়ক এলাকায় বিএনপি নেতা কর্মীদের বহনকরা একটি হাইয়েস গাড়ী থামিয়ে সরকার দলীয় ক্যাডাররা মারধর করে এবং গাড়ীতে আগুন জ্বালিয়ে দেয়। এছাড়াও সৈয়দ মোড় ও তেবারিয়া এলাকায় নেতা কর্মীদের আরও দুইটি গাড়ী ভাংচুর ও হামলা করে জখম করা হয়েছে।

এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ বলেন, ‘বিএনপি নেতা কর্মীদের ওপর হামলা ও মারপিট করার অভিযোগ করেছে জেলা বিএনপি। আহতদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।’

তিনি জানান, গাড়ীতে আগুন ধরেছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগীতায় নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে গাড়ীতে কিভাবে আগুন ধরেছে বা তাতে কারা ছিলেন তা জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com