বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

কুমিল্লায় আ’লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৩ বার

কুমিল্লার মেঘনা উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নিজাম সরকার নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো ১০ জন।

সোমবার সকালে উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় নিজাম সরকারকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে তিনি মারা যান।

নিহত নিজাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা ছিলেন। তিনি হুমায়ুন চেয়ারম্যানের ছোট ভাই বলে জানা যায়।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান জানান, সোমবার সকালে মেঘনা উপজেলা চালিভাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত অবস্থায় এক কর্মীকে ঢামেক হাসপাতালে আনা হলে তার মৃত্যু হয়। এছাড়া এ ঘটনায় আরো ১০ জন আহত হয়েছে।

তিনি জানান, এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com