রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

অভিনেতা বিজয় অ্যান্টোনির মেয়ের রহস্যজনক মৃত্যু

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৮ বার

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও সংগীত পরিচালক বিজয় অ্যান্টনির মেয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

প্রতিবেদনে বলা হয়েছে, আজ মঙ্গলবার ভোর ৩টার দিকে বিজয়ের চেন্নাইয়ের বাড়ি থেকে উদ্ধার করা হয় তার ১৬ বছরের মেয়ে মীরার ঝুলন্ত দেহ। এরপর তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও মৃত ঘোষণা করা হয় তাকে।

মীরার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তবে চিকিৎসকদের ধারনা, বেশ কয়েকদিন ধরেই নাকি অবসাদে ভুগছিল মীরা। এরইমধ্যে মীরার মৃত্যুর তদন্ত করছে ভারতীয় পুলিশ।

শিগগিরই বিজয়ের ‘রথম’ সিনেমাটি মু্ক্তি পাওয়ার কথা। প্রস্তুতিও চলছে জোর কদমে। এর মাঝে এই অঘটন। দিন কয়েক আগেই স্কুলে একটি পুরস্কার পেয়েছেন মীরা। সে সময় অভিনেতার স্ত্রী ফাতিমা মেয়েকে নিয়ে একটি পোস্টও দেন। যা এখন ভাইরাল সমাজমাধ্যমে। সেখানে মেয়ে মীরাকেই ফাতিমা তার শক্তির উৎস বলেন।

বিজয় ও ফতিমার মীরা ছাড়াও আরও এক কন্যা সন্তান রয়েছে যার নাম লারা। সে মীরার থেকেও বয়সে ছোট। সুরকার বিজয়ের এই সন্তানহারা হওয়ার খবরে সমবেদনা জানিয়েছেন তার সতীর্থরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com