রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

রংপুরে ক্ষতিপূরণের দাবিতে ড. ইউনুসের নামে মামলা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬১ বার

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে প্রায় ১০ রাখ টাকা ক্ষতিপূরণের দাবিতে ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ রংপুর শ্রম আদালতে মামলা হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ড. ইউনুসের প্রতিষ্ঠিত গ্রামীণ কৃষি ফাউন্ডেশনের অবসরপ্রাপ্ত সিনিয়র খামার ব্যবস্থাপক ফারুকুল ইসলাম এই মামলা করেন। মামলায় আরো ছয়জনকে আসামি করা হয়েছে।

বাদির আইনজীবী শামীম আল মামুন জানান, মামলার বাদি অবসর গ্রাচ্যুইটি ও অর্জিত ছুটি বাবদ ৯ লাখ ৭৫ হাজার ১২৫ টাকা ক্ষতিপূরণ বাবদ পাওনা আদায়ের লক্ষ্যে ড. ইউনূসসহ আরো ছয়জনকে আসামি করে মামলাটি দায়ের করেছেন। মামলার অপর আসামিরা হলেন- গ্রামীণ কৃষি ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নুর জাহান বেগম, ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) শামসুদ দোহা, বোর্ড সদস্য ইমামুস সুলতান, রতন কুমার নাগ ও শাহাজাহান।

আইনজীবী আরো জানান, মামলার বাদি ফারুকুল ইসলাম গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলাধীন গ্রামীণ কৃষি ফাউন্ডেশন ইউনিট কার্যালয়ের খামার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। মামলায় সেই সময়ে বাদির অবসর গ্রাচ্যুইটি ও অর্জিত ছুটি নগদায়ন বাবদ পরিশোধ না করে ফারুকুল ইসলামকে অবসরে যেতে বাধ্য করা এবং পাওনা পরিশোধ করতে টালবাহানা করার অভিযোগ আনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com