শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

ফেনীতে খড়ের গাদায় চাপা পড়ে মা ও দুই সন্তানের মৃত্যু

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১২ বার

ফেনীর ফুলগাজীতে ধানের খড়ের গাদার নিচে চাপা পড়ে মা ও তার দুই শিশু সন্তানের মৃত্যু হয়েছে। ঘটনার দুই ঘণ্টা পর প্রতিবেশীরা তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বুধবার সকালে উপজেলার আমজাদ হাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন বাহরাইন প্রবাসী আমির হোসেন টিপুর স্ত্রী জাহানারা আক্তার সুমি (৩৮) ও তার দুই শিশুপুত্র সাঈদ (৭) ও সিয়াম (৪)।

এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা যায়, গৃহবধূ জাহানারা আক্তার সুমি (৩৮) সকাল ৯টার দিকে গবাদি পশুর জন্য খড় কাটছিলেন। এসময় দুই সন্তান সাঈদ ও সিয়াম তার পাশে খেলছিল। খড় টেনে নেয়ার সময় হঠাৎ গাদাটা ভেঙে পড়ে যায়। মুহূর্তে দুই সন্তানসহ সুমি গাদায় চাপা পড়ে। কমপক্ষে দুই ঘণ্টা পর আশপাশের লোকজন টের পেয়ে ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কর্তব্যরত ডাক্তার মিথিলা কাননগো জানান, হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম জানান, খড়ের গাদায় চাপা পড়ে তিনজনের মৃত্যু খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com