সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মির্জা ফখরুলকে আর ঢাকায় ঢুকতে দেব না

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২১ বার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লজ্জায় এখন ঢাকা ছেড়ে গেছেন ঠাকুরগাঁওয়ে। আমরা আর ঢুকতে দেব না। রাজধানী মুক্ত রাখব, ইনশাআল্লাহ।’

আজ বুধবার রাজধানীর বনশ্রীতে ডিএসসিসির ২ নম্বর ওয়ার্ডের উন্নয়ন উৎসবে এ কথা বলেন তিনি।

বিএনপি নেতাদের সমালোচনা করে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ‘তারা বাংলাদেশকে ভালোবাসে না, বাংলাদেশকে নিয়ে তাদের কোনো স্বপ্ন নেই, বাংলাদেশকে নিয়ে তাদের কোনো আশা নেই, বাংলাদেশকে নিয়ে তাদের কোনো পরিকল্পনা নেই।’

ডিএসসিসি মেয়র বলেন, ‘আজকে জননেত্রী শেখ হাসিনা শুধু ঢাকা শহর না, বাংলাদেশের প্রত্যেক গ্রামে-গঞ্জে পায়রা রূপপুর, মাতারবাড়ি- যেই নামগুলো কেউ কোনো দিন চিন্তাও করেনি সেই নামগুলোকে আজ জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের জোয়ারে পরিণত করেছেন।’

বিএনপি নেতাদের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘২৯ বছর তারা ক্ষমতায় ছিল। কিন্তু তারা জনগণের উন্নয়ন করতে পারেনি। তাদের চোখে কোনোদিনও উন্নয়ন দেখা যাবে না। উন্নয়ন দেখতে হলে সাধারণ জনগণের চোখ দিয়ে দেখতে হবে। তারা ২৯ বছর সরকারে ছিল। ২৯ বছর তারা এ দেশকে ব্যর্থরাষ্ট্রে পরিণত করেছে।’ তাপস।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com