শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

একুশে পদকপ্রাপ্ত জিনাত বরকতউল্লাহ মারা গেছেন

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৪ বার

একুশে পদক বিজয়ী নৃত্যশিল্পী ও অভিনয়শিল্পী জিনাত বরকতউল্লাহ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ধানমন্ডির নিজ বাসায় মৃত্যু হয়েছে এই নৃত্যশিল্পীর। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ।

জিনাত বরকতউল্লাহ দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার সাথে লড়াই করছিলেন। চলতি বছরের শুরুতে মস্তিষ্কে রক্তক্ষরণ এবং ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

বরেণ্য এ নৃত্যশিল্পী স্বাধীনতা পরবর্তীকালে বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের ধারায় নৃত্য চর্চার বিকাশে অনবদ্য ভূমিকা পালন করেন। এ অবদানের জন্য ২০২২ সালে তাকে একুশে পদক প্রদান করে বাংলাদেশ সরকার।

জিনাত বরকতউল্লাহ কেবল নৃত্য চর্চায় নয়, ১৯৮০ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচার হওয়া ‘মারিয়া আমার মারিয়া’ নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনয়ে অভিষেক করেন। এরপর প্রায় ৮০টি টিভি নাটকে দেখা গেছে তাকে।

তার স্বামী নাট্যকার মোহাম্মদ বরকতুল্লাহ। এ নাট্যকার ২০২০ সালের ৩ আগস্ট করোনায় না ফেরার দেশে পাড়ি জমান। আর এবার নৃত্যশিল্পীও পাড়ি জমালেন পরপারে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com