শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

আবারও এক হচ্ছেন সামান্থা-নাগা?

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৮ বার

দক্ষিণী সিনেমার জনপ্রিয় দম্পতি ছিলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও অভিনেতা নাগা চৈতন্য আক্কিনেনি। দীর্ঘদিনের প্রেমের পর ২০১৭ সালের ৭ অক্টোবর বিয়ে করেছিলেন এই জুটি। কিন্তু বিয়ের মাত্র ৪ বছরের মাথায় বিচ্ছেদের পথে হাঁটেন দু’জন। তবে বিচ্ছেদের পর আবারও এক হতে চলেছেন নাগা চৈতন্য-সামান্থা রুথ প্রভু! হঠাৎই যেন জল্পনা উসকে দিলেন ‘উ আন্তাভা’ অভিনেত্রী।

গত কয়েক দিন ধরে শোনা যাচ্ছিল, ছেলেকে ফের সংসারী দেখতে চান দক্ষিণী তারকা নাগার্জুন। সেই কারণে নাকি নিজেই এবার ছেলের জন্য পাত্রী নির্বাচন করেছেন তিনি। সামান্থার সঙ্গে বিয়ে ভাঙার পর নাকি বিনোদনের জগতের পাত্রীকে একেবারেই না-পছন্দ বলেই তার ঘনিষ্ঠ মহলে জানান নাগার্জুন।

অন্যদিকে, সামান্থার সঙ্গে বিচ্ছেদের পর থেকেই নাকি অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন অভিনেতা। আপাতত সেই সম্পর্কেই মন দিতে চান তিনি। সঠিক সময় এলে তবেই নাকি পরের ধাপে পা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এই যুগল। তার আগে হঠাৎ সামান্থার এই পোস্ট যেন তাদের পুর্নমিলনের জল্পনা উস্কে দিল।

যদিও সামান্থার অনুরাগীদের মতে, ‘হয়তো সামান্থা মন থেকে মেনে নিয়েছে তাদের বিচ্ছেদটা।।’ কারও মতে, ‘হয়তো সামান্থা-নাগা এক হতে চলেছে তার আভাস দিলেন অভিনেত্রী।’

নাগার সঙ্গে বিচ্ছেদের পর থেকেই বিভিন্ন অনুষ্ঠানে আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা গেছে অভিনেত্রীকে। সম্প্রতি তার ছবি ‘খুশি’-র সঙ্গীত প্রকাশ অনুষ্ঠানে রোদচশমার আড়ালে চোখের পানি ধরে রাখার চেষ্টা করেন অভিনেত্রী। তবে সত্যি কি ফের এক হতে চলেছেন প্রাক্তন দম্পতি? তা সময়ই বলবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com