সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ভারত থেকে এল স্যালাইনের প্রথম চালান

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৪ বার

ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ভারত থেকে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ৫৩ হাজার ব্যাগ স্যালাইন দেশে এসেছে। গতকাল বুধবার বন্দরের আনুষ্ঠানিকতা শেষে রাতেই ঢাকার উদ্দেশে স্যালাইন পাঠানো হয়।

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল জানান, ভারত থেকে আসা স্যালাইনের চালানটি বন্দরে পৌঁছালে দ্রুতই আনুষ্ঠানিকতা শেষ করা হয়।

স্যালাইন আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি মোহম্মদ কাজল জানান, সংকট মোকাবিলায় আমদানি করা স্যালাইন বড় ভূমিকা রাখবে ও কম মূল্যে তা কিনতে পারবেন রোগীরা।

উল্লেখ্য, ডেঙ্গু রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় দেশে স্যালাইনের সঙ্কট দেখা দেয়। পরিস্থিতি মোকাবিলায় প্রাথমিক অবস্থায় ৭ লাখ ব্যাগ স্যালাইন আমদানির সিদ্ধান্ত নেয় সরকার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com