শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

৪ দিন সমুদ্রে ভাসার পর ডুবে যায় ট্রলার, ৯৯৯-এ কল করে উদ্ধার ২৯ জেলে

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৬ বার

সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে চার দিন ধরে ভাসতে থাকে জেলেট্রলার। একপর্যায়ে ঢেউয়ের তোড়ে ২৯ জেলেসহ ডুবে যায় ট্রলারটি। সাতারকেটে জেলেরা বঙ্গোপসাগরে বুকের জেগে ওঠা একটি দ্বীপে আশ্রয় নেয়। এ সময় ৯৯৯-এ কল দিয়ে উদ্ধার হয় বঙ্গোপসাগরে দুর্ঘটনার কবলে পড়া ২৯ জেলে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) কল পেয়ে বিকেলে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা-সংলগ্ন চর তুফানিয়া থেকে তাদের উদ্ধার করে কোস্টগার্ড।

জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর চট্টগ্রামের বাঁশখালী থেকে বঙ্গোপসাগরে মাছ ধরার উদ্দেশে ছেড়ে আসে এফবি রহমত-ই ইলাহি নামের একটি জেলে ট্রলার। ১৭ সেপ্টেম্বর মাঝসাগরে ইঞ্জিন বিকেল হয়ে যায় ট্রলারটির। চারদিন ধরে সমুদ্রের ভাসতে ভাসতে বৃহস্পতিবার দুপুরে ২৯ জেলেসহ ট্রলারটি ডুবে যায়। এ সময় জেলেরা সাঁতার কেটে সমুদ্রের বুকে জেগে ওঠা পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা-সংলগ্ন তুফানিয়া চরে আশ্রয় নেয়। পরে সমুদ্র ঘেরা জনশূন্য দ্বীপে বসে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-ফোন দিয়ে সহযোগিতা চায়। এরপর কোস্টগার্ড দক্ষিণ জোনের অধিনস্থ রাঙ্গাবালী ক্যাম্পের সদস্যরা গিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসেন।

রাঙ্গাবালী কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার আসাদুজ্জামান খান জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কল পেয়ে আমরা তাৎক্ষণিক ছুটে যাই। দ্বীপে আটকা পরা দুর্ঘটনার শিকার জেলেদের উদ্ধার করে নিয়ে আসি। এরপর ট্রলারের মালিক পক্ষকে খবর দিয়ে তাদের কাছে জীবিত অবস্থায় ২৯ জেলেকে পৌঁছে দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com