রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

করোনায় মারা গেলেন রিয়ালের সাবেক সভাপতি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২২ মার্চ, ২০২০
  • ৩৪৩ বার

করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যুর মিছিলে এবার যোগ হলো জায়ান্ট ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের সাবেক সভাপতি লরেঞ্জো সাঞ্জের নাম।
শনিবার মারা যাওয়া ৭৬ বছর বয়সী সাঞ্জ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চলতি সপ্তাহের শুরু থেকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন বলে তার পরিবার জানিয়েছে।

সাঞ্জ ১৯৯৫ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত স্প্যানিশ ফুটবল ক্লাবটিকে নেতৃত্ব দেয়ার সময় দুটি ইউরোপীয় শিরোপা, একটি স্প্যানিশ লিগ এবং একটি স্প্যানিশ সুপার কাপ জেতে রিয়াল।  তার নেতৃত্বেই ১৯৯৮ সালে ৩২ বছরের খরা কাটিয়ে সপ্তম ইউরোপীয় শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ।

সাবেক সভাপতির মৃত্যুতে শোক প্রকাশ করে ক্লাবটি জানিয়েছে, মৃত্যুকালে সাঞ্জ স্ত্রী মারি লুজ ও তাদের পাঁচ সন্তানসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

উল্লেখ্য, স্পেনে প্রাণঘাতি করোনাভাইরাসে এ পর্যন্ত ২৪ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে প্রায় এক হাজার ৪০০ জনের মৃত্যু হয়েছে। সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com