বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী এক লাখ টন ডিজেল কিনছে সরকার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীতে বেড়েছে পানি, বন্যার শঙ্কা দুই মাসের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের অস্বাভাবিক হারে বাড়বে তেলের দাম, কটাক্ষ ইরানি স্পিকারেরvvvvvvvvvvv ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৮ কর্মকর্তা বদলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ‘ইরান এমন অস্ত্র বের করবে, যা দেখে শত্রু হার্ট অ্যাটাক করতে পারে’ ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী

আবারো রাইস কুকার থেকে স্বর্ণ উদ্ধার

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৩ বার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত রাইস কুকার থেকে আবারো পৌনে দুই কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত দল শনিবার গণমাধ্যমকে জানায়, ওমান এয়ারেওয়েজে আসা দু’টি মালিকবিহীন ব্যাগ স্ক্যানিং করে রাইস কুকারে লুকানো তিনটি স্বর্ণের পিণ্ড উদ্ধার করা হয়েছে।

বিমানবন্দর ও কাস্টমস সূত্র জানা যায়, শুক্রবার (২২ সেপ্টেম্বর) ওমান এয়ারের একটি ফ্লাইটে কোনো যাত্রী ব্যাগ দু’টি নিয়ে আসেন। কিন্তু যাত্রীদের লাগেজ যে বেল্টে দেয়া হয়, সেখানে এই ব্যাগ দু’টি দীর্ঘ সময় পড়ে ছিল।

শনিবার বিকেল পর্যন্ত কোনো যাত্রী ব্যাগগুলো নিতে না আসায় সন্দেহ হয়। পরে মালিকবিহীন ব্যাগ দু’টি স্ক্যানিং করে রাইস কুকারে লুকানো তিনটি স্বর্ণের পিণ্ড উদ্ধার করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক বশীর আহমেদ জানান, পরিত্যক্ত ব্যাগ থেকে তিনটি স্বর্ণপিণ্ড উদ্ধার করা হয়। যার ওজন এক কেজি ৮৫০ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য এক কোটি ৪৮ লাখ ১৮ হাজার ৫০০ টাকা।

স্বর্ণ পিণ্ডগুলো কাস্টম হাউস চট্টগ্রামে জমা দেয়া হয়েছে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এর আগে শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল ৭টা ২৪ মিনিটে এয়ার এরাবিয়ার ফ্লাইটে আসা মোহাম্মদ আলী নামের এক যাত্রীর রাইস কুকারে লুকানো এক কেজি সাত শ’ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছিল কাস্টমস।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com