সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

পৃথিবীর যে কোনো শক্তিকে মোকাবিলার যোগ্যতা রাখে আ.লীগ: কৃষিমন্ত্রী

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৮ বার

জনগণের শক্তি দিয়ে পৃথিবীর যে কোনো শক্তিকে মোকাবিলা করার যোগ্যতা আওয়ামী লীগ রাখে বলে মন্তব্য করেছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। আজ মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল জেলা পরিষদ মিলনায়তনে জেলার মধুপুর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘আওয়ামী লীগের শক্তি জনগণ। আওয়ামী লীগের শক্তি আমেরিকা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের লন্ডনে নয়। আমরা জনগণের এই শক্তি দিয়েই পৃথিবীর যে কোনো শক্তিকে মোকাবিলা করার যোগ্যতা রাখি।’

বিএনপির চলমান আন্দোলনের প্রসঙ্গে আব্দুর রাজ্জাক বলেন, ‘বিএনপি নিজের কবর নিজেই খুঁড়েছে। ১৪ বছরের আন্দোলনে সেই কবর থেকে পা এখনো ওঠাতে পারেনি। বিএনপি এখন ভয় দেখাচ্ছে। এই ভয় আর আতঙ্ক যেন আমাদের গ্রাস করতে না পারে। আমরা তাদের মোকাবিলা করব।’

আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা রাজপথে আন্দোলন করব। সকল ষড়যন্ত্রের মোকাবিলা করব। নির্বাচনও করব।’

মধুপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মধুপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক হোসেন খান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বাপ্পু, উপজেলা আওয়ামী লীগে সহসভাপতি আব্দুল গফুর মন্টু, জেলা আওয়ামী লীগের নেতা মীর ফরহাদুল আলম মনি প্রমুখ বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com