সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সিদ্দিকুর রহমান পাটোয়ারী

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৪ বার

নাটোর-৪ আসনের উপনির্বাচনে সংসদ সদস্য (এমপি) মো: সিদ্দিকুর রহমান পাটোয়ারী শপথ নিয়েছেন।

বুধবার (২৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান।

জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে আজ এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিম এমপি উপস্থিত ছিলেন।

সবশেষে এমপি মো: সিদ্দিকুর রহমান পাটোয়ারী রীতি অনুযায়ী শপথ বইয়ে সই করেন।

নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কুদ্দুস ৩০ আগস্ট মারা যায়। এতে ওই আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, ১৭ সেপ্টেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই করা হয়। প্রতীক বরাদ্দ ২৫ সেপ্টেম্বর ও ১১ অক্টোবর ভোটগ্রহণের কথা ছিল। কিন্তু সেখানে কোনো প্রতিদ্বন্দ্বী ছিলেন না। পরে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক সিদ্দিকুরকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com