শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বাংলাদেশেও আয়ের ইতিহাস গড়ল ‘জওয়ান’

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৪ বার

মুক্তির পর থেকেই বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে বলিউড বাদশা শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমাটি। বিশ্বব্যাপী এটি মুক্তি পায় গত ৭ সেপ্টেম্বর। অ্যাটলি কুমার পরিচালিত এ সিনেমাটি এই ক’দিনেই আয় ছুঁয়েছে হাজার কোটির ওপরে। এবার বাংলাদেশেও আয়ের নজির গড়ল সিনেমাটি।

ইতিমধ্যেই দেশ থেকে এটি ব্যবসা করে নিয়েছে প্রায় ১ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ১১ কোটি ৩ লাখ ৮৭ হাজার ৬০০ টাকা। ফলে ঢাকায় মুক্তি পাওয়া এটিই একমাত্র বলিউড ব্লকবাস্টার, যা এই অঙ্ক ছুঁয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন দক্ষিণী সিনেমার বাণিজ্য বিশ্লেষক রমেশ বালাও।

গতকাল মঙ্গলবার এক্সে তিনি জানান, প্রথম ভারতীয় সিনেমা হিসেবে ১ মিলিয়ন ডলারের রেকর্ড করতে যাচ্ছে শাহরুখের এই সিনেমা।

এদিকে ভারতের সংবাদমাধ্যম বিজনেস টাইমস জানিয়েছে, ভারতীয় বক্স অফিসে সিনেমাটির আয় ৬৭৩.৭৫ কোটি রুপি। আর গ্লোবাল বক্স অফিসে মাত্র ১৯ দিনে আয় ১০০০ কোটি ছাড়িয়ে। যেখানে এই অঙ্ক ছুঁতে ‘পাঠান’র সময় লেগেছিল ২৭ দিন।

‘জওয়ান’ সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। আরও রয়েছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার, ঋদ্ধি ডোগরা, সঞ্জিতা ভট্টাচার্য প্রমুখ। ক্যামিও চরিত্রে আছেন দীপিকা পাড়ুকোন ও সঞ্জয় দত্ত।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com