শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

৫০০ কোটির মালিক কারিনা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৮ বার

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। ২০০০ সালে ‘রিফিউজি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। অভিষেক চলচ্চিত্রে নজর কাড়লেও তার ক্যারিয়ারে প্রথম বড় হিট সিনেমা ‘কাভি খুশি কাভি গাম’। পারিবারিক ড্রামা ও রোমান্টিক ঘরানার সিনেমাটি ২০০১ সালে মুক্তি পায়।

এরপর অনেক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন কারিনা। এ তালিকায় রয়েছে- ‘বাজরঙ্গি ভাইজান’, ‘অশোক দ্য গ্রেট’, ‘উড়তা পাঞ্জাব’, ‘তালাশ’, ‘থ্রি ইডিয়টস’, ‘জাব উই মেট’ প্রভৃতি। স্বাভাবিক কারণে খ্যাতির পাশাপাশি অর্থ-সম্পদের মালিক হন এই নায়িকা। কিন্তু কত টাকার মালিক কারিনা? তার মাসিক আয়ই বা কত? ভারতীয় সংবাদমাধ্যম সিএনবিসি টিভি১৮ জানিয়েছে, প্রতি সিনেমার জন্য ১০-১২ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন কারিনা। বিভিন্ন ব্র্যান্ডের প্রচারের জন্য নিয়ে থাকেন ৫ কোটি রুপি। প্রতি মাসে ১ কোটি ৫০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৯৮ লাখ টাকার বেশি) আয় করে থাকেন কারিনা। তার বাৎসরিক মোট আয় ১২ কোটি রুপি।

কারিনার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫০০ কোটি রুপি। সিনেমার পারিশ্রমিক, পণ্যের প্রচার এবং বিভিন্ন বিনিয়োগ থেকে এ অর্থ আয় করেছেন কারিনা। 

২০১২ সালে ভালোবেসে অভিনেতা সাইফ আলী খানকে বিয়ে করেন কারিনা। তাদের দুটি পুত্র সন্তান রয়েছে। সন্তানদের সময় দেওয়ার জন্য কাজ অনেকটা কমিয়ে দিয়েছেন এই অভিনেত্রী। বর্তমানে তার হাতে একাধিক সিনেমার কাজ রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com