বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

গাংনী মডেল মসজিদে আল্লামা সাঈদির জন্য দোয়া করা ঈমামকে অব্যাহতি

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৬ বার

মেহেরপুরের গাংনী উপজেলা মডেল মসজিদের ঈমাম হাফেজ মাওলানা মোহাম্মদ ইলিয়াস হোসেনকে ইমামতি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। গত ১৫ আগস্ট জামায়াতের প্রয়াত নেতা আল্লামা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর জন্য নামাজ শেষে দোয়া করার অপরাধে ঈমামতি থেকে বরখাস্ত করা হয়।

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া সিদ্দিকা সেতু বরখাস্ত (অব্যাহতি) এর বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল বুধবার সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে ঈমাম অব্যাহতির চিঠি হাতে পেয়েছেন গাংনী মডেল মসজিদের ঈমাম মাওলা মোহাম্মদ ইলিয়াস হোসেন।

জানা যায়, গাংনী মডেল মসজিদের ঈমাম মাওলানা মোহাম্মদ ইলিয়াস হোসেন গত ১৫ আগস্ট নামাজ শেষে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর জন্য মোনাজাত ও দোয়া করেন। এ ঘটনায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মুনতাজ আলী মাস্টার আগস্ট মাসের শেষদিকে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে, তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসলামিক ফাউন্ডেশনকে নির্দেশ দেয়া হয়।

এ ব্যাপারে গাংনী উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মনিরুল ইসলাম বলেন, গাংনী মডেল মসজিদের ঈমাম মাওলানা ইলিয়াস হোসেনের বিরুদ্ধে স্থানীয় এক মুক্তিযোদ্ধা বিতর্কিত মোনাজাতের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দেন। জেলা প্রশাসকের পক্ষ থেকে তদন্ত করে এর সত্যতা পেলে, ঈমামতি থেকে তাকে অব্যাহতি দেয়া হয়। গত ২৭ সেপ্টেম্বার সন্ধ্যায় অব্যাহতির চিঠি ঈমামের হাতে তুলে দেয়া হয়েছে।

এ ব্যাপারে মাওলানা মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, ‘বুধবার মাগরিবের পর অব্যাহতির চিঠি হাতে পেয়েছি।

এ বিষয়ে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু বলেন, ঈমামের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ঈমামতি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। পরবর্তী ইমাম নিয়োগ না হওয়া পর্যন্ত ওই মসজিদের মোয়াজ্জিনকে ঈমামতির দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com