শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

নায়িকা বললেন, যা হয়েছে সব ভুলে যেতে চাই

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৭ বার

ব্যক্তি জীবনে সব সময় ইতিবাচক থাকার চেষ্টা করেন টলিউড অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য নুসরাত জাহান। তাকে নিয়ে নানা সময়ে নানা বিতর্ক উঠলেও তাতে তিনি কান দেন না। এবার ভক্তদের সঙ্গে খোলামেলা আড্ডায় মেতে উঠলেন নুসরাত।

আজ শুক্রবার ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে ‘আস্ক মি’ সেশন করেন নুসরাত। যেখানে ভক্তদের সরাসরি প্রশ্ন করার পথ খুলে দেন তিনি। আর সেই পর্বেই তার ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের একের পর এক কৌতূহল মেটালেন নুসরাত। কেন শ্বশুর-শাশুড়ির সঙ্গে ছবি তোলেন না? ফাঁস করলেন সে কথাও।

২০২১ সালে ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদের পর টলিউড অভিনেতা যশ দাশগুপ্তর সঙ্গে সম্পর্কে জড়ান নুসরাত। দুই তারকার ব্যক্তিগত জীবন তখন চর্চার কেন্দ্রবিন্দুতে! প্রতিদিনই খবরের শিরোনাম হতেন তারা। সম্পর্ক চলাকালে তাদের ঘরে আসে ইশান নামের সন্তান।

এরপর বিতর্ক দূরে ঠেলে বিয়ে করেন যশ-নুসরাত। তবে যশের মা-বাবার সঙ্গে কখনো ছবি দেখা যায়নি নুসরাতের। তার নেপথ্যের কারণ জানতেই সরাসরি নায়িকাকে প্রশ্ন করেন এক ভক্ত। এর উত্তরে নুসরাত বলেন, ‘আসলে সব বাবা-মায়েদেরই ক্যামেরা থেকে আড়ালে থাকা পছন্দের।’

আরেক ভক্তের প্রশ্ন ছিল- আপনার জীবনে কোনো কিছু মুছে ফেলতে হলে, সেটা কী? এর উত্তরে নায়িকা বলেন, ‘কোনো টাই না। যা হয়েছে সব ভুলে যেতে চাই।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com