শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বিয়ে করতে যাচ্ছেন অভিনেত্রী পূজা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৭ বার

বলিপাড়ায় একের পর এক বাজছে বিয়ের সানাই। পরিণীতি চোপড়ার বিয়ের পর এবার পাত্রী অভিনেত্রী পূজা হেগড়ে। বলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, মোটামুটি সব কিছুই নাকি তৈরি। খুব শিগগিরই নাকি নিজের বিয়ের খবর সবার সামনে আনবেন পূজা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক খবরে জানা যায়, বেশ কিছুদিন ধরেই নাকি মুম্বইবাসী এক ক্রিকেটারের সঙ্গে মেলামেশা করছেন পূজা। তার সঙ্গেই নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন এ অভিনেত্রী। তবে বিয়ে নিয়ে এখনই মুখ খুলতে নারাজ তিনি। কে এই ক্রিকেটার তাও ফাঁস করছেন না কেউ।

এদিকে সিনেমার কেরিয়ারে এখনও পর্যন্ত খুব একটা সফল নন পূজা। হৃতিকের সঙ্গে মহেঞ্জোদারো ছবি থেকেই বলিউডে পা রাখেন তিনি। এর পর ‘সার্কাস’, ‘বিস্ট’ ছবিতেও দেখা যায়। এমনকি, সালমানের সঙ্গে জুটি বেঁধে ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতেও দেখা গিয়েছিল পূজাকে।

পূজা হেগড়ের মন চুরি করেছেন কেই সেই জনপ্রিয় ক্রিকেটার? এ নিয়ে কেউ মুখ না খুললেও বাতাসে ভাসছে ভারতের জাতীয় ক্রিকেট দলের ডানহাতি টপ অর্ডার ব্যাটার শ্রেয়াস আইয়ারের নাম। তবে শিগগিরই নাম জানাবেন এ অভিনেত্রী। তাই নাম জানতে অপেক্ষা করতেই হচ্ছে।

অপরদিকে সালমানের চেয়ে প্রায় ২৪ বছরের ছোট এই অভিনেত্রী। তার সঙ্গে আগামী দুটি ছবিও নাকি সই করেছেন সালমান। এই ছবির সুবাদে সালমানের সঙ্গে পূজার আলাপ ও বন্ধুত্ব হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com