শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

‘অপরাধ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে আবেদন করতে পারবেন খালেদা জিয়া’

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ১১৮ বার

অপরাধ স্বীকার করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতির কাছেও আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী। তিনি বলেন, চিকিৎসার জন্য বিদেশ যেতে হলে বিএনপি চেয়ারপারসনকে আপিল বিভাগে আবেদন করতে হবে। রাষ্ট্রপতির কাছেও আবেদন করতে পারবেন।

সোমবার (২ অক্টোবর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, ফৌজদারি কার্যবিধি ৪০১ ধারা অনুযায়ী খালেদা জিয়ার সাজা স্থগিত করা হয়েছে। এ কারণে তাকে আত্মসমর্পণ করে কারাগারে গিয়ে জামিন ও বিদেশে চিকিৎসার জন্য আপিল বিভাগে আবেদন করতে পারেন। এছাড়া অন্য কোনো আদেশ দেওয়ার আর কোনো সুযোগ নেই। তবে খালেদা জিয়া তার দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছেও আবেদন করতে পারেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com