শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

দুজনকে অভিশাপ দিলেন মাহিয়া মাহি

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ১১৪ বার

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহির ব্যস্ততা এখন রাজনীতির মাঠে। ইদানিং অভিনয়ে খুব একটা পাওয়া যায় না তাকে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের হয়ে বিভিন্ন সভা-সমাবেশ কিংবা গণসংযোগ-প্রচারণাতেই কাটছে তার দিন। ইতিমধ্যেই অগ্নি কন্যা’খ্যাত এই নায়িকা জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ-২ ও রাজশাহী-১ এই দুই আসনে আওয়ামী লীগের হয়ে মনোনয়ন চাইবেন তিনি।

এদিকে, মাহির ব্যস্ততার কিছুটা হলেও আঁচ পাওয়া যায় তার ফেসবুকে। ইদানিং এই অভিনেত্রী ফেসবুকে বেশ সরব। এই মাধ্যমে তিনি নিয়মিতই সভা-সমাবেশ বা গণসংযোগের খবর দিয়ে থাকেন। সঙ্গে শেয়ার করেন মনের কথাগুলোও।

এবার মাহি দুজন ব্যক্তির ওপর খুব খেপেছেন। দিয়েছেন অভিশাপও। তবে কে সেই দুজন তাদের সম্পর্কে কিছুই বলেননি এই অভিনেত্রী।

মাহির কথায়, ‘আমি কোনোদিন কাউকে সজ্ঞানে অভিশাপ দেইনি। সবসময় আমার শত্রুদের জন্য আল্লাহ’র কাছে হেদায়েত চেয়েছি। বিনিময়ে শত্রুদের খুব করুন পরিণতিও দেখেছি, আলহামদুলিল্লাহ। কিন্তু এই যাবৎ দুনিয়াতে দুইটা প্রাণী আছে, যারা দেখতে অবিকল মানুষের মতোই। তাদের জন্য আমার অন্তরভরা অভিশাপ। এই ছোট্ট জীবনে আমার কোনো একটা ভালো কাজ আল্লাহ যদি কবুল করে থাকেন, তাহলে সেই ভালো কাজের বিনিময়ে সৃষ্টিকর্তার কাছে মৃত্যু পর্যন্ত শেষ সিজদাতে যেয়েও আমি ওই দু’জনের কঠিন পরিণতি দেখতে চাইব।’

তিনি আরও বলেন, ‘আমি জানি ইনশাআল্লাহ, আমার আল্লাহ আমাকে খালি হাতে ফেরত দিবে না। যারা অন্যের হক নষ্ট করে জায়নামাজে আল্লাহকে খোঁজে তারা আর যাই হোক আল্লাহকে পাবে না। লেখাটা টাইমলাইনে রেখে দিলাম; যেদিন তাদের কঠিন পরিণতি দেখব, সেদিন লেখাটা আবার শেয়ার করব।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com