শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

বিএনপি নেতাদের মাথায় ইউরেনিয়াম ঢেলে ঠাণ্ডা করে দেব : ওবায়দুল কাদের

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ১১৫ বার

বিএনপি নেতাদের মাথায় ইউরেনিয়াম ঢেলে ঠাণ্ডা করে দেব বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বিএনপির কয়েকজন নেতার নাম উল্লেখ করে বলেন, ‘দুই চালান ইউরেনিয়াম এসেছে। বেশি লাফালাফি করলে কিছু ফখরুলের মাথায়, কিছু মঈন খানের মাথায়, কিছু আব্বাসের মাথায়, কিছু রিজভীর মাথায় ঢেলে দেব। এখন ডান্ডা মেরে নয়, ইউরেনিয়াম ঢেলে ঠান্ডা করে দেব।’

রাজধানীর গাবতলীতে আজ সোমবার এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে। সড়কের মাঝখানে মঞ্চ তৈরি করে এ সমাবেশ হয়। ঢাকা-নবীনগর মহাসড়কের এক পাশে পুরোপুরি যান চলাচল বন্ধ ছিল। অন্য পাশ দিয়ে যানবাহন চলাচল করেছে।

বিএনপির ঢাকা অচল করে দেয়ার কথা উল্লেখ করে সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘ফখরুল বলে অক্টোবর মাসে ঢাকা অচল করে দেবে। ঢাকা অচল করতে এলে ঢাকাবাসী বিএনপিকে অচল করে দেবে। অচল করতে এলে নিজেরা অচল হয়ে যাবে।’

বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, ‘কবে আসবেন, ডেটটা (তারিখ) দেন না! ডেট দেন, লাফালাফি, নাচানাচি, বাড়াবাড়ি বন্ধ করেন। ভালো হবে না। বেশি লাফালাফি করলে অবস্থা খারাপ হবে। আমরা প্রস্তুত।’

ওবায়দুল কাদের আরো বলেন, ‘জানুয়ারিতে ভোট হবে। ডিসেম্বরে সেমিফাইনাল, নভেম্বরে কোয়ার্টার ফাইনাল। ভোট হবে, খেলা হবে। খেলা ছাড়া উপায় নেই বিএনপির সাথে। বিএনপির বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, ভোট চোরের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে খেলা হবে। সারা বাংলায়, সারা ঢাকায় খেলা হবে। জোরে জোরে খেলা হবে। ফাউল করলে লাল কার্ড, ফাউল করলে হলুদ কার্ড।’

মঞ্চে থাকা মেয়র আতিকুল ইসলামের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘ডেঙ্গু থামছে? মেয়র সাহেব নকল ওষুধ আনিয়েন না, ভালো ওষুধ আনেন। মানুষ অস্থির হয়ে গেছে। আপনি দৌড়াদৌড়ি করেন ভালো। ছোটাছুটি করেন ঠিক আছে। কিন্তু ঠিকমতো মশাকে আঘাত করেন। মানুষ বড় কষ্টে আছে।’

দেশের মানুষের খাওয়ার কষ্ট থাকবে না আশ্বাস দিয়ে সরকারের এই মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাতের ঘুম হারাম মানুষের কথা চিন্তা করে। কিভাবে খাওয়াবেন, কিভাবে পরাবেন? জিনিসপত্রের দাম বেশি। কিন্তু একটা মানুষও না খেয়ে মরেছে? শেখ হাসিনা মানুষের জন্য আছেন। কাউকে না খেয়ে মরতে দেবেন না।

তিনি বলেন, শেখ হাসিনার মূল চিন্তা ‘আমি খাব না। তবু মানুষকে খাওয়াব’। মানুষ বাঁচলে বাংলাদেশ বাঁচবে, আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধ বাঁচবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com