শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

সারাদেশে অপরিবর্তিত থাকবে দিন ও রাতের তাপমাত্রা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১৪৩ বার

আবহাওয়ার পূর্বাভাসে আজ বলা হয়েছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।

এছাড়াও আগামী পাঁচ দিনে (১২০ ঘণ্টায়) দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে।

মঙ্গলবার (১৯ জুলাই) রংপুরের সৈয়দপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৩ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়ার সিনপটিক অব্স্থা থেকে জানা গেছে, মৌসুমী বায়ুর অক্ষ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং ‍উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।

আজ ঢাকায় উত্তর অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় (১০-১৫) কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫৪ মিনিটে।

সূত্র : আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com