শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

ওয়াসার লাইনের কাজ করতে গিয়ে ৫ শ্রমিক দগ্ধ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১১২ বার

রাজধানীর মানিকদী নামাপাড়া রোডে ওয়াসার লাইনের কাজ করার সময় পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন মো: মেহেদী (২৩), মো: জুয়েল (২১), মো: সিয়াম (২০) আব্দুল মোমিন (২২) ও মো: দেলোয়ার হোসেন (২৪)।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা তরিকুল ইসলাম।

তিনি বলেন, সকাল পৌনে ৮টার দিকে ক্যান্টনমেন্ট এলাকা থেকে দগ্ধ অবস্থায় পাঁজন আমাদের এখানে এসেছে। তাদের মধ্যে মেহেদী হাসানের শরীরের পাঁচ শতাংশ, জুয়েলের আট শতাংশ, দেলোয়ারের ২০, আব্দুল মমিনের ১৫ ও সিয়ামের শরীরের ১২ শতাংশ দগ্ধ হয়েছে।

তিনি আরো বলেন, দগ্ধদের মধ্যে তিনজনকে ভর্তি করা হয়েছে। বাকি দু’জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা আনিস জানান, দগ্ধ পাঁচজন ওয়াসার শ্রমিক। সকাল সাড়ে ৬টার দিকে তারা মাটি খোড়াখুড়ি করছিল। লাইটার দিয়ে গ্যাস চেক করার সময় হঠাৎ আগুন জ্বলে ওঠে। এতে পাঁচজন দগ্ধ হয়। পরে তাদের হাসপাতালে নেয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com