শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে মতিঝিলে ছাত্রশিবিরের বিক্ষোভ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১২০ বার

বর্তমান সরকারের পদত্যাগসহ সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তির ৭ দফা দাবিতে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে বিক্ষোভ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বুধবার সকাল ১০টার দিকে মতিঝিলের শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শাপলা চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইত্তেফাক মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি। তিনি বক্তব্যে দেশের চলমান আন্দোলন ও দাবি আদায়ে রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত, হাফেজ রাশেদুল ইসলাম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক জাহিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com