রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

করোনার প্রভাব : পেছাল টোকিও অলিম্পিক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০
  • ৩৩৩ বার

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মরণব্যাধি করোনাভাইরাসের কারণে থমকে পড়েছে বিশ্ব। জান-মালের পাশাপাশি, ক্রীড়াঙ্গন, অর্থনীতিদর ওপরেও পড়েছে এর হানা। করোনাভাইরাসের কারণে এবার পেছালো চলতি বছরে অনুষ্ঠেয় টোকিও অলিম্পিক।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আগামী ২৪ জুলাই শুরু হওয়ার কথা ছিল বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞের এবারের আসর। তবে বিশ্বজুড়ে কভিড-১৯ রোগের বিস্তারে গত কয়েক দিনে প্রতিযোগিতাটি স্থগিতের চাপ ক্রমশ বাড়তে থাকে।গেমসটি এবারের গ্রীষ্মে হলে কানাডা ও অস্ট্রেলিয়া তাদের অ্যাথলেটদের পাঠাবে না বলে জানিয়ে দেয়।

গতকাল সোমবার একই ঘোষণা আসে ব্রিটিশ অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকেও।তবে গত রোববার অলিম্পিক কমিটি জানায়, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তারা চার সপ্তাহ অপেক্ষা করতে চায়। কিন্তু দুদিনেই পাল্টে গেল প্রেক্ষপট। অন্তত এক বছরের জন্য পিছিয়ে দেওয়া হলো অলিম্পিকের এবারের আসর।প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের আঘাতে বিশ্ব ক্রীড়াঙ্গনে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। পিছিয়ে গেছে আগামী জুন-জুলাইয়ে হওয়ার কথা থাকা ফুটবলের কোপা আমেরিকা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com