রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

বান্দরবানে ৭ দফা দাবিতে সকাল-সন্ধ্যা ধর্মঘট চলছে

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১২৪ বার

সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সহ সাত দফা দাবিতে চট্টগ্রাম দক্ষিণাঞ্চল পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে চট্টগ্রাম কক্সবাজার ও চট্টগ্রাম বান্দরবান সড়কে সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট চলছে।

বুধবার সকাল থেকে বান্দরবান কেরানিরহাট চট্টগ্রাম ও বান্দরবান কক্সবাজার সড়কে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। দূরপাল্লার যানবাহনগুলোও বান্দরবান ছেড়ে যায়নি। তবে অভ্যন্তরীণ সড়কগুলোতে যানবাহন চলাচল করছে।

এছাড়া সড়কগুলোতে ট্যাক্সি সহ হালকা যানবাহন চলাচল করছে। তবে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা পড়েছেন বিপাকে।

বান্দরবান বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ঝন্টু দাশ জানান, সড়কগুলোতে বিআরটিএর অনুমোদনবিহীন সব ধরনের বাস চলাচল বন্ধ করা, থ্রি হুইলার সহ হালকা যানবাহন চলাচল বন্ধ করা, অবৈধ স্থাপনা উচ্ছেদসহ সাত দফা দাবিতে এই ধর্মঘট পালন করা হচ্ছে। অবিলম্বে এ দাবি পূরণ করা না হলে আগামীতে আরো কঠোর আন্দোলন দেয়া হবে বলে পরিবহন মালিক শ্রমিক সমিতির নেতৃবৃন্দ জানিয়েছেন।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com