শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

রূপগঞ্জে স্কুলের দেয়াল ধসে পড়ে শিশু নিহত

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১১১ বার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাস্তা প্রশস্তকরণ কাজের সময় স্কুলের দেয়াল ধসে আলিফ (১১) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার তারাবো পৌরসভার বরপা বাগানবাড়ী আদর্শ কিন্ডারগার্টেন স্কুলে এ ঘটনা ঘটে।

নিহত আলিফ নীলফামারীর ডোমরা থানার ডোকরাবাসা এলাকার নিলু মিয়ার ছেলে। সে বরপা আদর্শ কিন্ডারগার্টেন স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

নিহত আলিফের বাবা নিলু মিয়া জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আলিফ স্কুলে যায়। ক্লাসের ফাঁকে সে তার বন্ধুদের নিয়ে স্কুলের পাশে রাস্তা প্রশস্তকরণের কাজ দেখতে যায়। এসময় নির্মাণকাজ চলাকালে রোলারের চাকার ধাক্কায় স্কুলের একটি দেয়াল ধসে যায়। দেয়ালটি পাশে দাঁড়িয়ে থাকা শিশু আলিফের ওপর পড়ে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com