মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ৭ বছর কারাদণ্ড ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে এয়ারলাইন্স কর্মীর মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৮ মার্চ, ২০২০
  • ৩৭১ বার

মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক এয়ারলাইন্স কর্মীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃত ওই ব্যক্তির নাম পল ফ্রিশকর্ন। তিনি যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া ভিত্তিক ‘আমেরিকান এয়ারলাইন্স’ নামক বিমান সংস্থায় ফ্লাইট অ্যাটেনডেন্ট হিসেবে কাজ করতেন।

মার্কিন গণমাধ্যমগুলো বলছে, আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট অ্যাটেনডেন্ট পল ফ্রিশকর্ন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত সোমবার মারা যান। তবে তার মৃত্যুর খবর সংশ্লিষ্ট বিমান সংস্থা বৃহস্পতিবার নিশ্চিত করে। ৬৫ বছর বয়সী পল ফ্রিশকন-ই প্রথম মার্কিন নাগরিক যিনি এয়ারলাইন্স কর্মী হিসেবে প্রথম করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিজেদের এক কর্মীর মৃত্যুর কথা স্বীকার করে বৃহস্পতিবার আমেরিকান এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, চলতি সপ্তাহে আমরা আমাদের এয়ারলাইন্স পরিবারের এক সদস্যকে হারিয়েছি। তিনি কোভিড-১৯ রোগে আক্রান্ত ছিলেন।

এদিকে মার্কিন ফ্লাইট অ্যাটেন্ডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি লরি বাসানী বলেছেন, আমাদের সহকর্মীদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে পল ফ্রিশকর্ন। মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডেকে তিনি জানান, পলের মৃত্যুতে ফ্লাইটে কর্মরত সকলের মাঝে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।

আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে তারা শুক্রবার থেকে আগামী এপ্রিল মাসের শেষ পর্যন্ত নতুন সুরক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করবে। করোনাভাইরাস প্রতিরোধে বিমানে সামাজিক দূরত্ব বজায়, ফ্লাইট ক্রু ও যাত্রীদের মধ্যে ন্যূনতম যোগাযোগ এবং সীমিত খাদ্য ও পানীয় সরবরাহ করা হবে। সূত্র : ইউএসএ টুডে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com