শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

দেশের মানুষ না চাইলে তফসীল ঘোষণা করলেও নির্বাচন হবে না : আমীর খসরু

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১০৭ বার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,‘দেশের মানুষের বিরোদ্ধে তফসীল বা যাই ঘোষণা করেন কোনো কাজে আসবে না’।

রোববার (২২ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা রণদা প্রসাদ সাহার পূজা মণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অনেকে অনেক সময় তফসীল ঘোষণা করেছে, দেশের মানুষ না চাইলে নির্বাচন হয়নি। তফসীল ঘোষণা করলে নির্বাচন হবে এটা কোনো কথা হল নাকি।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বাজার মনিটরিং বিষয়ে বলেন,‘বাজার মনিটরিং কেন করবে? সরকারের সিন্ডিকেটেড লোকজন বাজার নিয়ন্ত্রণ করছে তাদের নিয়ন্ত্রণ করা অসম্ভব।’

এর আগে সাবেক এই মন্ত্রী পূজা মণ্ডপ ঘুরে পরিদর্শন করেন এবং খোঁজ খবর নেন। এ সময় তার সাথে ছিলেন সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রিয় শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাহ উদ্দিন আরিফ, হযরত আলী মিঞা ও এসএম মহসীন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com