বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

কুমিল্লায় সন্ত্রাসী হামলায় মারা গেলেন আহত ডা. জহিরুল হক

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ১২৩ বার

কুমিল্লা নগরীর রেইসকোর্সে সন্ত্রাসী হামলার শিকার শিশুরোগ বিশেষজ্ঞ ডা. জহিরুল হক মারা গেছেন।

সোমবার ভোর সাড়ে ৬ টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ আজিজুর রহমান সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন।

স্বজনরা জানান, শনিবার কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকায় শাপলা টাওয়ারে পরিচালনা কমিটি নিয়ে সংঘর্ষের জেরে ডা. জহির ও তার স্ত্রী হিমিকে ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় ডা. জহিরকে প্রথমে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হয়। পরে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এদিকে ঘটনার দিন রাতেই তার স্ত্রী ফারহানা আফরিন হিমি পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করেন।

আসামিরা হলেন সালাউদ্দিন মোর্শেদ ভুইয়া ওরফে পাপ্পু, তার স্ত্রী সুমী, ছেলে আরহাম ও আহনাফ এবং সিলভার ডেভেলপমেন্টের চেয়ারম্যান ফারুক আহমেদ।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আটক পাপ্পুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

এদিকে দোষীদের বিচার দাবি করেন চিকিৎসকদের সংগঠন বিএমএ কুমিল্লার সভাপতি ডা. আবদুল বাকী আনিস, সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসীম, স্বাচিপ কুমিল্লার সাধারণ সম্পাদক ডা. মোরশেদ আলম, বিএমপিএয়ের সভাপতি ডা. একেএম আবদুস সেলিম ও সাধারণ সম্পাদক ডা. তৌফিকুন্নবী খান লিটন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com