রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ঘন কুয়াশায় যুক্তরাষ্ট্রে দেড় শ গাড়ির সংঘর্ষ, নিহত ৭

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ১৩১ বার
ছবি: এপি
যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা অঙ্গরাজ্যের শহর নিউ অরলিন্সের একটি মহাসড়কে ‘সুপারফগ’-এর কারণে ১৫৮টি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। এতে অন্তত সাতজন নিহত হয়েছেন। ঘটনাটি গতকাল সোমবার সকালের।ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, স্যাঁতসেঁতে জৈব উপাদান যেমন গাছপালা থেকে নির্গত ধোঁয়া বাতাসের আর্দ্রতার সঙ্গে মিশে ঘন কুয়াশা বা সুপার ফগের সৃষ্টি হয়।

তখন দৃশ্যমানতা ১০ ফুটের চেয়েও কম হয়। এ সময় গাড়ি চালালে ‍দুর্ঘটনার আশঙ্কা থাকে। নিউ অরলিন্সের মহাসড়কে এমনটাই ঘটেছে। একের পর এক গাড়ি একটি অপরটির সঙ্গে ধাক্কা খেয়েছে।
দেশটির পুলিশ দুর্ঘটনার কিছু ছবি প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, মহাসড়কে একটি সেতুর উভয় লেনে গাড়ির জট লেগে আছে। গাড়িগুলোর মধ্যে সংঘর্ষের পর বেশ কয়েকটিতে আগুন ধরে যায়। এ ঘটনায় আহত হয়েছেন ২৫ জনেরও বেশি।

তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com