শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

বান্দরবানের সাঙ্গু নদীতে নৌকাডুবি : ১ জনের লাশ উদ্ধার, নিখোঁজ ২

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ১০৮ বার

বান্দরবানের থানচি উপজেলার সাঙ্গু নদীতে ইঞ্জিনচালিত নৌকা ডুবে নিখোঁজ তিনজনের মধ্যে একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে সাঙ্গু নদীর বড়পাথর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

এর আগে, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আদা কারবারি ম্রো পাড়া এলাকায় একটি ইঞ্জিনচালিত নৌকা পাথরের সাথে ধাক্কা লেগে ডুবে যায়। নৌকাতে থাকা ওই এলাকার অংলেখুমি পাড়ার নয়জনের মধ্যে ছয়জন সাঁতরে তীরে উঠতে পারলেও তিনজন নিখোঁজ হয়। তাদের মধ্যে লংরে খুমির লাশ উদ্ধার করা হয়েছে এবং এখনো নিখোঁজ রয়েছেন লংবে খুমি ও চয়‌অং খুমি।

থানচি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল মনসুর জানান, বৃষ্টির কারণে সাঙ্গু নদীতে পানি বেড়ে যাওয়ায় উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। নিখোঁজ অপর দুজনকে উদ্ধারে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন চেষ্টা চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com