শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

‘বাইডেনের উপদেষ্টা’কে এয়ারপোর্ট থেকে আটক, ডিবি হেফাজতে

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৯৯ বার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফীকে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে ঢাকা মহানগর পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

রোববার (২৯ অক্টোবর) দুপুরে তাকে আটক করা হয় বলে ডিবির গুলশান বিভাগ সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো: ফারুক হোসেন জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কথিত উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেয়া হয়েছে।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, আরেফীর পুরো নাম জাহিদুল ইসলাম আরেফী। তার ডাক নাম বেল্লাল। থাকেন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে। তিনি একজন বাংলাদেশি আমেরিকান। তার পৈতৃক নিবাস ও জন্ম সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায়। তিনি মাঝে মাঝেই বাংলাদেশে আসেন।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com