রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ব্রাজিলে বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১২

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১৪৩ বার

ব্রাজিলে বিমান বিধ্বস্তে ১২ জনের মৃত্যু হয়েছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় অ্যাক্রে প্রদেশে বিমানটি বিধ্বস্ত হয়। এ নিয়ে দুই মাসেরও কম সময়ের মধ্যে ব্রাজিলে দ্বিতীয়বারের মতো বিমান দুর্ঘটনা ঘটল।

অ্যাক্রের প্রাদেশিক সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, একক ইঞ্জিনের সেসনা ক্যারাভান এই বিমানটি রিও ব্র্যাঙ্কো বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়।

প্রাদেশিক সরকার বলছে, বিমান দুর্ঘটনায় ১০ যাত্রী এবং সেই সাথে পাইলট ও কোপাইলট সবাই ঘটনাস্থলে মারা যান। আর ১০ যাত্রীর মধ্যে ৯ জন প্রাপ্তবয়স্ক এবং একজন শিশু ছিল। কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তার কারণ অনুসন্ধান করা হবে।

স্থানীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে আগুন ধরে যায় এবং সেটি পেরু ও বলিভিয়ার সীমান্তবর্তী ব্রাজিলের প্রত্যন্ত অঞ্চলের একটি বনেও আগুনের সৃষ্টি করে।

এর আগে গত সেপ্টেম্বরে অ্যামাজনস প্রদেশে একটি ছোট জেট বিমান বিধ্বস্ত হলে ১৪ জন নিহত হয়। সেই দুর্ঘটনায় নিহত ১২ জন যাত্রীর সবাই ছিলেন ব্রাজিলিয়ান পর্যটক এবং অন্য দুজন ছিলেন ক্রু সদস্য।

কর্মকর্তাদের মতে, প্রবল বৃষ্টিতে কম দৃশ্যমানতার মধ্যে পর্যটন শহর বার্সেলোসের কাছে আসার সময় বিমানটি বিধ্বস্ত হয়।
সূত্র : আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com