শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬১৬ ২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

সাড়ে ৭ ঘণ্টার ব্যবধানে বরিশালে করোনা ইউনিটে ২ জনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৯ মার্চ, ২০২০
  • ৩৫৩ বার

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে মাত্র সাড়ে ৭ ঘণ্টার ব্যবধানে করোনা ইউনিটে দুই রোগীর মৃত্যু হলো।

আজ রোববার সকাল সাড়ে সাতটার দিকে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৪৫ বছর বয়সী ওই রোগীর মৃত্যু হয়। তার বাড়ি পটুয়াখালী সদর উপজেলায়।

এর আগে গতকাল শনিবার রাত ১২টার দিকে এই হাসপাতালে ভর্তির পর ৪৫ বছর বয়সী এক নারী মারা যান। তাকে করোনা ইউনিটে নেওয়ার ১৫ মিনিট পরই তিনি মারা যান।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ মারা যাওয়া ব্যক্তির বিষয়ে তিনি বলেন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রেফার করার পর গতকাল বিকেলে ওই রোগীকে এই হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনেরা। তাকে প্রথমে মেডিসিন ইউনিটে এবং পরে করোনা ইউনিটে স্থানান্তর করা হয়। আজ সকালে তার মৃত্যু হয়।

হাসপাতালের পরিচালক বলেন, ‘আমাদের এখানে করোনাভাইরাস শনাক্তকরণ কোনো কিট নেই। তবুও রোগীর লক্ষণ দেখে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।’

এই রোগীর মৃত্যুর বিষয়টি সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানকে (আইইডিসিআর) জানানো হয়েছে বলেও জানান বাকির হোসেন। তিনি জানান, তাদের নির্দেশনা অনুযায়ী মরদেহ দাফনের ব্যবস্থা করা হবে।

এদিকে, মারা যাওয়া ব্যক্তির শ্বশুর বলেন, দীর্ঘদিন ধরে তার জামাতা শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত ছিলেন।

ওই হাসপাতালের করোনা ইউনিটে এখন পাঁচজন রোগী ভর্তি আছেন। তারা কেউ করোনাভাইরাসে আক্রান্ত কিনা, সেটা পরীক্ষা-নিরীক্ষা না করে নিশ্চিত বলা যাবে না বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com