শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, মহাসড়ক অবরোধ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১৫৩ বার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক বাজার এলাকায় শ্রমিক বিক্ষোভে পুলিশ ফাঁড়িতে হামলা চালানো হয়েছে। উত্তেজিত শ্রমিকেরা ফাঁড়ির ফটক, কার্যালয়ের কাচ ও সাইনবোর্ড ভাঙচুর করেছেন।

মঙ্গলবার সকালে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তাঁরা যানবাহন ভাঙচুর করেন। পুলিশ তাঁদের নিয়ন্ত্রণের চেষ্টা করলে শ্রমিকেরা পুলিশকে ধাওয়া দেন। আত্মরক্ষার্থে পুলিশ ফাঁড়িতে অবস্থান নেয়। এ সময় শ্রমিকেরা পুলিশ ফাঁড়িতে হামলা চালান।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ও তেলিচালা এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে ২৩ অক্টোবর থেকে বিক্ষোভ শুরু করেন। এরপর বিক্ষোভ ছড়িয়ে পড়ে গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায়। আজ থেকে অধিকাংশ কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হচ্ছে।

শ্রমিকদের দাবি, তাদের সর্বনিম্ন বেতন ২৩ হাজার টাকা করা হোক।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com