রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

মেক্সিকোয় হারিকেন ওটিসের আঘাতে নিহত ১০০

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১২৭ বার

মেক্সিকো সরকার সোমবার জানিয়েছে যে- হারিকেন ওটিসের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ১০০ এ পৌঁছেছে। ক্যাটাগরি পাঁচ মাত্রার সামুদ্রিক ঝড়টি গত বুধবার ঘণ্টায় ২৬৬ কিলোমিটার বেগে আকাপুলকোতে আঘাত হানে।

ঝড়ে অনেক বাড়ি, হোটেল, দোকান বিধ্বস্ত হয়। শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এক হিসেব অনুযায়ী, ১৫ বিলিয়ন ডলার পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।

আমেরিকা, ব্রিটেন এবং কানাডার ৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

সরকারের সরবরাহ করা পানির জন্য দীর্ঘ লাইন দেখা যায়। কিছু বাসিন্দা অভিযোগ করেন, সরকার যথেষ্ঠ ত্রাণ দেয়নি।

মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রেডোর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে সেখানকার বাসিন্দাদের মৌলিক চাহিদা মেটানো হয়।

মেক্সিকো দুর্গত এলাকায় প্রায় ১৭ হাজার সেনা পাঠিয়েছে ত্রাণ সরবরাহ এবং শান্তি বজায় রাখার জন্য। তবে সঙ্কট কাটেনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com