বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

বিএনপি নেতা আজাদের বাড়ি ভাঙচুরের অভিযোগ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১১২ বার

টানা দ্বিতীয় দিনের অবরোধে আড়াইহাজারের ঢাকা-সিলেট মহাসড়কের বান্টি বাজার এলাকায় মহাসড়কে মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।

বুধবার সকাল ৮টায় উপজেলার বান্টিবাজার এলাকায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে এ মিছিল হয়।

তিনি জানান, টানা অবরোধে দ্বিতীয় দিনের মত আড়াইহাজারে আমরা রাজপথে আছি।

তিনি অভিযোগ করেন, এখানে কর্মসূচির পর জানতে পেরেছি আমার বাড়িতে পুলিশ পাহারায় আওয়ামী লীগ ভাঙচুর করেছে। এসব করে আমাদের রাজপথ থেকে দূরে রাখা যাবে না।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, পুলিশ তার বাড়িতে যায়নি। এসব মিথ্যা কথা রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য। তারা রূপগঞ্জের আধুরিয়া এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বলে শুনেছি। এটা আড়াইহাজারের সীমানার বাইরে।

এদিকে সকাল ১০টায় উপজেলা পাচঁরুখী এলাকায় শান্তি সমাবেশে ও মিছিল করেছে আওয়ামী লীগ। এতে নেতৃত্বে দেন সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com