বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী এক লাখ টন ডিজেল কিনছে সরকার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীতে বেড়েছে পানি, বন্যার শঙ্কা দুই মাসের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের অস্বাভাবিক হারে বাড়বে তেলের দাম, কটাক্ষ ইরানি স্পিকারেরvvvvvvvvvvv ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৮ কর্মকর্তা বদলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ‘ইরান এমন অস্ত্র বের করবে, যা দেখে শত্রু হার্ট অ্যাটাক করতে পারে’ ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী

চোরের জন্য পাতা ফাঁদে মৃত্যু

বাংলাদেশ ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯
  • ৪৭৬ বার

নিজের পুকুরে চাষ করা মাছ চুরি ঠেকাতে পানিতে দেয়া সংযোগ লাইনে বিদ্যুতস্পৃষ্ট হয়ে জীবন দিতে হলো মৎস্য চাষী সাইফুল ইসলামকে। শুক্রবার রাত সাড়ে ১০টায় জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বজরবরাহী গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষেতলার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, বজরবরাহী গ্রামের আব্দুস সালামের ছেলে সাইফুল ইসলাম (৪২) দীর্ঘদিন ধরে বাড়ির পাশে নিজের পুকুরে মাছ চাষ করে আসছেন। পুকুরের মাছ যাতে কেউ চুরি করতে না পারে সে জন্য গোপনে পুকুরের পানি বিদ্যুতায়িত করে রাখতেন। এ অবস্থায় শুক্রবার রাতে পুকুরের পানিতে অসাবধানতবশত: হাত দিলে নিজেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরিবারের লোকজন সাইফুলকে দ্রুত উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন। এ ব্যপারে ক্ষেতলাল থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে বলে জানায় পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com