শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

করোনায় আক্রান্ত যেসব সেলিব্রিটি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩০ মার্চ, ২০২০
  • ৩৭৩ বার

করোনাভাইরাস নামক মহামারিটি কমপক্ষে ১৭৬টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বিশ্বজুড়ে এ ভাইরাসের কারণে মৃত্যুর সংখ্যা ২৯ মার্চ পর্যন্ত ৩০ হাজার ছাড়িয়ে গেছে।

বিশ্বব্যাপী রেকর্ড করা ৬ লাখ ৬৫ হাজারেরও বেশি মানুষ ইতোমধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে রয়েছে সক শ্রেণী পেশার মানুষ। আক্রান্তের তালিকায় যেসব সেলিব্রিটিরা রয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন-

টম হ্যাঙ্কস ও রিতা উইলসন : জনপ্রিয় হলিউড দম্পতি ১১ মার্চ ঘোষণা করেছিলেন যে তারা সংক্রামিত ও তাদের অস্ট্রেলিয়ার একটি গোল্ড কোস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লুইস সেপুলবেদ : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সর্বাধিক বিক্রিত শিশুবিষয়ক চিলিয়ান লেখক লুইস সেপুলবেদ। তিনি স্পেনের বসবাস করেন। তিনি ফেব্রুয়ারিতে পর্তুগালের একটি সাহিত্য উৎসব ফেরার পর করোনার লক্ষণ দেখতে পান।

ওলগা কুরেলেনকো : জেমস বন্ড সিরিজে কোয়ান্টাম অফ সোলসের অভিনয় করা ফরাসি অভিনেত্রী গত ১৫ মার্চ ঘোষণা করেন যে তিনি করোনায় আক্রান্ত।

ইদ্রিস এলবা : ব্রিটিশ অভিনেতা ও সংগীতশিল্পী গত ১৬ মার্চ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে জানান তিনি কোবিড-১৯ এ পজিটিভ হয়েছেন। যদিও তার কোনো লক্ষণ দেখা যায়নি। তবে তিনি নিজেকে আইসোলেশনে রেখেছেন।

ক্রিস্টোফার হিভজু : গেম অফ থ্রোনসে টরমুন্ড চরিত্রে অভিনয় করা ৪১ বছর বয়সী এই অভিনেতা গত ১ মার্চ নতুন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানান। তিনি নরওয়ের বাসিন্দা।

ড্যানিয়েল দা কিম : দক্ষিণ কোরিয়ান-আমেরিকান এই অভিনেতা টিভি সিরিজ হাওয়াই ফাইভ- জিরোর জন্য সর্বাধিক পরিচিত। তিনিও করোনভাইরাসের পজিটিভ বলে জানান।

প্লাসিডো ডোমিংগো : স্প্যানিশ অপেরা গায়ক গত ২২ মার্চ জানান, তিনি করোনাভাইরাসে আক্রান্ত। তিনি তার পরিবার থেকে সেলফ-আইসোলেশনে আছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com