শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

অবরোধ : মোংলা-খুলনা মহাসড়কে অগ্নিসংযোগ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ১০৭ বার

বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফায় অবরোধের দ্বিতীয় দিনে বাগেরহাটের মোংলা-খুলনা মহাসড়কে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সড়কের ওপর গাছের গুঁড়িতে আগুন ধরিয়ে দেন অবরোধকারীরা।

সোমবার সকালে মহাসড়কের রনসেন ও রামপাল এলাকায় এ ঘটনা ঘটে।

অবরোধকারীরা বেশ কিছু সময় আগুন জ্বালিয়ে পিকেটিং করে। মোংলা সরকারি কলেজ গেটেও তালা ঝুলিয়ে দেয় তারা।

এদিকে মোংলায় পুলিশের ধরপাকড় চলছে। বিএনপির নেতাকর্মীরা বাড়িঘর ছেড়ে অনেকটা পালিয়ে বেড়াচ্ছেন। গত কয়েক দিনে মোংলা-রামপালের প্রায় অর্ধশত নেতাকর্মী গ্রেফতার হয়েছেন বলে জানিয়েছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।

তিনি বলেন, নাশকতার কাল্পনিক মামলায় পুলিশ প্রতিনিয়ত নেতাকর্মীদের গ্রেফতার, বাড়ি বাড়ি তল্লাশি, ভীতি ও আতঙ্ক সৃষ্টি করছে। পুলিশের ধরপাকড়ের ফলে নেতাকর্মীরা পালিয়ে বেড়াচ্ছে। তাদের পরিবার দিন কাটাচ্ছে চরম অনিশ্চয়তায়।

চলমান আগ্রাসী ভূমিকা পালন থেকে পুলিশ সদস্যদের সরে আসার আহ্বান জানান লায়ন শেখ ফরিদুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com