বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব টিপু গ্রেফতার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১৩১ বার

তৃতীয় দফায় বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিন সকালে মিছিল বের করার সময় মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সকাল পৌনে ৯টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনালের সামনে অবরোধের সমর্থনে মিছিলে বের করার চেষ্টা করে টিপু। এসময় নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়। এ সময় মিছিলের জন্য আসা নেতাকর্মীরা পালিয়ে গেলে আর কেউ গ্রেফতার হয়নি।

এর আগেও মঙ্গলবার বিকেলে শহরে অবরোধের সমর্থনে মহানগর বিএনপি সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে মিছিল বের করে।

২৮ অক্টোবরের ঢাকায় বিএনপির সমাবেশের পর থেকে ৭ নভেম্বর পর্যন্ত সদর, সিদ্ধিরগঞ্জ, ফতুল্লাসহ নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় টিপুর বিরুদ্ধে সাতটি মামলা হয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এ ব্যাপারে পরে জানানো হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com